ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে ঢাকাসহ ৬ জেলায়

ads

চলতি বছরের প্রথম কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে ঢাকাসহ ৬ জেলায়। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশালে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। একই সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরুর আগে বাতাসের সঙ্গে রাজধানীর উপর দিয়ে ধুলার ঝড় বয়ে যায় ।


আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, বছরের প্রথম কালবৈশাখী ঝড় সাভারে আঘাত হেনেছে। আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টার মধ্যে এটি ঢাকায় পৌঁছাবে। ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে কালবৈশাখী আঘাত হানতে পারে। কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও শীলাসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


ঢাকায় বেলা সাড়ে ৩টা থেকে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। সাড়ে ৪টা থেকে আকাশ কালো করে প্রবল বেগে বাতাস বইতে থাকে। এ সময় ধুলার চাদরে ঢেকে যায় চারদিক।

ads
ads
ads

Our Facebook Page